🟢এটি লাইফস্প্রিং ওয়েলবিয়িং ফাউণ্ডেশনের একটি উদ্যোগ, যার মাধ্যমে লাইফস্প্রিং থেকে পরিচালিত যে কোন জরিপে অংশগ্রহণ করে সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে আপনিও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।
🟢প্রাথমিক ধাপ হিসেবে এই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে। এরপরে দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ খুব সহজেই আমাদের জরিপগুলোতে অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি জরিপে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা সহ নানান রকম পুরস্কার জেতার সুযোগ থাকবে।
🟢এই রেজিষ্ট্রেশন ফর্মে আপনার কিছু তথ্য পূরণ করতে হবে, যার বিপরীতে আপনার জন্য একটি ইউনিক আইডি দেয়া হবে। এই আইডিটি প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন হবে। পরবর্তী সময়ে আমাদের জরিপগুলোতে অংশগ্রহণের জন্য আপনাকে এই ইউনিক আইডিটি ব্যবহার করলেই হবে।
🟢ইউনিক আইডিটি আপনার মোবাইলের কন্টাক্ট লিস্টে (যেমন, LifeSpring Survey ID - এই নাম দিয়ে) সেইভ করে রাখতে পারেন যেন তা হারিয়ে না যায়। ইউনিক আইডি বাদে এই ফর্মে দেয়া কোন তথ্য আমাদের কোন জরিপে ব্যবহার করা হবে না।
🟢একই ব্যক্তির একাধিক রেজিষ্ট্রেশন এড়ানোর জন্য এই ফর্মটিতে বিশেষ ব্যবস্থা রয়েছে, যাতে আপনি কেবল একবারই ফর্মটি জমা করতে পারবেন। তাই, সতর্কতার সাথে ফর্মটি পূরণ করুন। আপনি এর আগে এই ফর্মটিতে রেজিস্ট্রেশন করে থাকলে আবার করতে হবে না।
🟢 ফর্মে (*) চিহ্নিত সকল ঘর পূরণ করতে হবে।